মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

রাসুল(সা:)কে অবমাননার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননার ঘটনার প্রতিবাদে এর নিন্দা জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলার মহারাজপুর ফিল্ডের হাট এলাকায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই বিক্ষোভের আয়োজন করেন।এ সময় সমাবেশে বক্তারা বলেন, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের বিতর্কিত পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানে সমর্থিত অবমাননাকর ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো বিশ্ব উত্তাল। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে যোগদান করেন কারবালা স্কুল ও কলেজের কয়েকশ শিক্ষার্থী। এই ধরনের কর্মকান্ডর জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীদের প্রতি আহŸান জানান বক্তারা।



ফেসবুকে আমরা
নোটিশ