রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

রানীশংকৈলে শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া-মিলাদ ও খাদ্য বিতরণ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আলোচনা সভা, দোয়া-মিলাদ মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা অংশ নিয়ে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনায় তার অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকা নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী, শাহাদাত হোসেন ও খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু, পৌর জিয়া পরিষদের সভাপতি শরীফ মাস্টার, নবনির্বাচিত শিক্ষক নেতা মানিক মাস্টারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্র পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং জাতীয় উন্নয়নে শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দেশপ্রেম, নেতৃত্ব ও উন্নয়ন ভাবনা আজও রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।আলোচনা পর্ব শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে মানবিক কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তারুল ইসলাম মুক্তার। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি কার্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।



ফেসবুকে আমরা
নোটিশ