বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

রাজশাহীর বাগমারা’য় আ’লীগ নেতা অহিদুল ইসলাম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগে অহিদুল ইসলাম (৪২)কে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। বুধবার বিকেলে বাড়ির পাশের বিল থেকে তাকে আটক করে পুলিশ। অহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের নেতা ও দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। আটককৃত অহিদুল ইসলাম গনিপুর ইউনিয়নের একডালা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্বাস মোল্লার ছেলে।
বুধবার বিকেলে অহিদুল ইসলাম বাড়ির পাশের বিলে অবস্থান করছিলেন এমন খবর পেয়ে বাগমারা থানার এআই আব্দুল মজিদ ও এসআই শওকত অভিযান চালিয়ে সেখান থেকে তাকে আটক করে। পরে তাকে সেখান থেকে থানায় নেয়া হয়। স্থানীয় লোকজনেরা জানান, অহিদুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতির পদে ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য৷ আবুল কামাল আজাদের নেতৃত্বে উপজেলা জুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে।বাগমারার থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, পুলিশের একটি দল তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



ফেসবুকে আমরা
নোটিশ