বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

রাজশাহীতে ৫ দফা দাবিতে হালকাযান পরিবহন শ্রমিকদের মানববন্ধন

রাজশাহীতে পর্যাপ্ত পরিমান সিএনজি পাম্প চালুর করে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহকরণ, বেতন ভাতা বৃদ্ধি ও হালকাযান শ্রমিকদের প্রতি বৈষম্যদূরীকরণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জেলা হালকাযান শ্রমিক ইউনিয়ন রাজশাহী মহানগর শাখার আয়োজনে এই মানববন্ধর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন অন্যান্য শ্রমিকনেতা ও সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ শত শত গাড়ি চালক এতে অংশগ্রহন করেন।
মানববন্ধন থেকে রাজশাহীতে দ্রুত সময়ে একাধিক সিএনজি ফিলিং স্টেশন চালুর দাবি করেন তারা। পাশাপাশি ট্রাফিক পুলিশ কতৃক হয়রানি বন্ধের দাবি করেন। একই সাথে উদ্ধমূখী দ্রব্যমূল্যের বাজারে প্রচলিত বেতনে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন গাড়ি চালকরা।এতে গাড়ির মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি তোলেন তারা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষনা দেবেন বলে হুশিয়ারী দেন হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।



ফেসবুকে আমরা
নোটিশ