শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন। মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ চিলমারীতে ফের ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধের ধস, আতঙ্ক উপজেলাবাসী মোল্লাহাটে কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী,পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস,অনুষ্ঠিত। একটি মেয়ের মা হওয়ার গল্প” সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত।

রাজশাহীতে ডেভিল হান্ট অপারেশন শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহীত- শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।এর পর সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি মোড় ও তালাইমারী মোড় হয়ে নগরীতে টহল দেয় যৌথ বাহিনী। তবে দিনে টহল না দিলেও রাতে চেক পোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।
তিনি বলেন, সারা দেশে শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সহিত এ অভিযানে অংশগ্রহণ পূর্বক কার্যক্রম পরিচালনা করছে।সাবিনা ইয়াসমিন জানান, সিএনপি মোড় থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অপারেশনাল কার্যক্রম শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট পরিচালিত হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরু ঘোষনা দেওয়া হয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ