শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ চিলমারীতে ফের ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধের ধস, আতঙ্ক উপজেলাবাসী মোল্লাহাটে কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী,পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস,অনুষ্ঠিত। একটি মেয়ের মা হওয়ার গল্প” সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত। গোপালগঞ্জে ১৪০ লিটার রেক্টিফায়েড স্পিরিটসহ মাদক কারবারি আটক বরিশালে বাড়িওয়ালাদের কাছে জিম্মি ভাড়াটিয়ারা গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

রাজশাহীতে ছাত্রলীগ কর্মী আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আটক আতিকুর রহমান রাজশাহীর বাগমারা থানার আবদুল খালেকের ছেলে এবং রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে মুসলিম ছাত্রাবাসের সামনে সামনে এক চায়ের দোকানে সন্দেহজনকভাবে অবস্থান করছিল মো. আতিকুর রহমান। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নজরে এনে তাকে ছাত্রাবাসে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ ও মারধর করে পুলিশে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আতিক মুসলিম ছাত্রাবাসের বি-ব্লকে থাকতেন। তখন থেকেই তিনি শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছিলেন। তার মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে, তিনি এখনো নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন পোস্ট শেয়ার করেন এবং সংগঠনটির বিভিন্ন গ্রুপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
রাজশাহী কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মীদের কোনোভাবেই কলেজ ক্যাম্পাসে বা ছাত্রাবাসে থাকার সুযোগ দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আতিকুর রহমানকে আটক করা হয়েছে, যা প্রশংসনীয়। ভবিষ্যতে এমন কাউকে দেখলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যুহুর আলী বলেন, ‘আমাকে ছাত্ররা ফোন দিয়ে বলেছে, একজন ছাত্রলীগ কর্মীকে সাধারণ শিক্ষার্থীরা ধরে আটকে রেখেছে। আমি তখন সঙ্গে সঙ্গে থানায় ফোন দিয়ে পুলিশ যেতে বলি। পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।
বোয়ালিয়া থানার ডিউটি অফিসার খাতামুন আম্বিয়া বলেন, আতিকুরকে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি।



ফেসবুকে আমরা
নোটিশ