শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির ওরফে পিটার নাসির কে বরিশালের গৌরনদী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় র‍্যাব-৮, বরিশাল ও র‍্যাব-৩, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ মে ২০২৬ইং তারিখ বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাটাজোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির খিলগাঁও থানার চাঁদার দাবিতে হত্যা চেষ্টা মামলার অভিযুক্ত মোঃ নাসির ওরফে পিটার নাসির (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, তার বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা, ০৪ টি দস্যুতা মামলা, ০৪ টি ডাকাতি প্রস্তুতি মামলা, ০২ টি হত্যা চেষ্টা মামলা ও ০২ টি চাঁদাবাজি মামলা সহ সর্বমোট ১৯ টি মামলা রয়েছে। এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম মোঃ সাদিকুর রহমান আকন্দ (৪২), পিতা-মৃত সুলতান উদ্দিন আকন্দ, মাতা-জাহানারা বেগম, সাং-হোল্ডিং নং-১৬, পূর্ব গোড়ান, থানা-খিলগাঁও, ঢাকা ইষ্টার্ণ হাউজিং এর ব্যবসা করে। বিবাদীগণ দলবদ্ধ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। ভিকটিম ইষ্টার্ণ হাউজিং ব্যবসা করার সুবাদে বিবাদীগণ বিভিন্ন সময় তার নিকট ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। ভিকটিম চাঁদা না দেওয়ার কারণে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে তাকে হত্যার উদ্দেশ্যে গত ০৩ এপ্রিল ২০২৬খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫.২০ ঘটিকার সময় খিলগাঁও থানাধীন নূরবাগ পানির পাম্পের সামনে পিস্তল দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে সর্বমোট ০৩ রাউন্ড গুলি ছুঁড়লে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বিবাদীদ্বয় তাদের মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। উল্লেখিত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত ঘটনার পর থেকে অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‍্যাব-৮, বরিশাল এবং র‍্যাব-৩, ঢাকা এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ নাসির ওরফে পিটার নাসির’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল জেলার উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ