বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর টহল টিম টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়নগঞ্জ ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস যোগে ০১ জন ব্যক্তি যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ব্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল টিমটি উজিরপুর থানাধীন ঢাকা টু বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজার সম্মুখে রাস্তার পূর্বপাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট করাকালীন ইং ০৫ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ০৪:২০ ঘটিকার দিকে নারায়নগঞ্জ ট্রাভেলস নামক যাত্রীবাহী বাস আসতে থাকলে গাড়ীটিকে থামার নির্দেশ দিলে গাড়ীর চালক গাড়ীটি চেকপোস্টে থামায়। তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়ীতে যাত্রীর বেশে থাকা অভিযুক্ত মোঃ আবু জাফর পেদা (৪৬), পিতা- মোঃ আব্দুল জলিল পেদা, সাং- দক্ষিণ মুরাদিয়া, থানা- দুমকি, জেলা- পটুয়াখালি’কে তার পিঠে ঝুলানো স্কুলব্যাগ’সহ গাড়ী হতে নামিয়ে উপস্থিত স্বাক্ষীগণের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত অকপটে স্বীকার করে যে, সে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং তার স্কুল ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীগণের সামনে অভিযুক্তের হেফাজতে থাকা স্কুল ব্যাগ হতে খাঁকি রং এর কসটেপে মোড়ানো ০৩ (তিন) টি প্যাকেটে মোট ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।



ফেসবুকে আমরা
নোটিশ