বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ

যশোরের আদালতে দাঙ্গাবাজ রেলগেটের সোহেলসহ দুই পালের গোদার বিরুদ্ধে মামলা

মালিকুজ্জামান কাকা : দাঙ্গাবাজ দুই পালের গোদার বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত যশোরে মামলা হয়েছে। মামলার আসামিরা হচ্ছে জেলার ঝিকরগাছা উপজেলার ইউছুপপুরের আব্দুল আজিজের ছেলে শরীফ আব্দুল্লাহ ও সদর উপজেলার তেঁতুলতলা রেলগেটের মৃত আকবর আলীর ছেলে সোহেল। মামলার বাদি নাছিমা আফরোজ রেলগেট পশ্চিম পাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী। মামলা নম্বর ৮৭৪/২০২৫। ধারা ১০৭, ১১৪, ১১৭ পফৌকা:বি:।
মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা দাঙ্গাবাজ, আইন অমান্যকারী, পর সম্পদ লোভী ও সন্ত্রাসী। তাদের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী সক্রিয়। কয়েকদিন আগে সকাল ১০ টার দিকে বাদির বাড়ির সামনে বাদিকে মারতে উদ্যত হয়। বাদি দ্রুত বাড়ির মধ্যে ঢুকে গেট লাগিয়ে দিয়ে প্রাণে রক্ষা পায়। বাদির স্বামী আব্দুর রাজ্জাক, ছেলে নাঈম শেখ, একই এলাকার মৃত জব্বারের ছেলে রেলবাবু, মৃত মোহাম্মদের ছেলে আব্দুর রব আসামিদের আস্ফালন দেখেও প্রাণ ভয়ে প্রতিবাদ করতে পারেনি।
স্থানীয়রা জানায়, জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব আছে বাদি ও আসামিদের মধ্যে। তাছাড়া আসামি সোহেল ১৯৯৬ সালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধের হোতা সন্ত্রাসী বাহিনী প্রধান সুইটের অন্যতম সহযোগী ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। জানা গেছে এই সোহেল রাজনৈতিক দল বিএনপির কোন একটি অঙ্গ সংগঠনের সাথে মিশে নানা অপকর্ম করে। তবে কোন অঙ্গ সংগঠন বা সেই দলে তার কোন পদ আছে কিনা কেউ বলতে পারেনি।
যশোর নগর ও থানা বিএনপির দুই দায়িত্বশীল নেতা বলেন, রেলগেট তেঁতুলতলার আকবর আলীর ছেলে সোহেল মূল দলের কেউ নন। কোন অঙ্গ সংগঠনে আছে কিনা না জেনে বলা যাবেনা।
মামলার বাদি নাছিমা আফরোজের স্বামী আব্দুর রাজ্জাক জানান, পারিবারিক ভাবে তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। কেননা এই আসামিরা খুবই ভয়ঙ্কর প্রকৃতির। এমনকি দুই নম্বর আসামি তার টাকা আত্মসাত করেছে। ঐ টাকা ফেরত দিতে আগ্রহ দেখায় না। তার এক স্বজনের কাছে তার নাম ভাঙিয়ে লক্ষ টাকা আত্মসাত করেছে। তারা প্রকাশ্য লোকজনকে গালিগালাজ করে। তবে আসামীর উচ্চ মহলে কোন সেল্টার আছে কিনা তারা জানেনা। বাদির উকিল বলেন যে, আসামিরা পারে না এমন কোন অপকর্ম নেই। আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যই বিজ্ঞ আদালতের স্মরনাপন্ন হয়েছেন আমার বাদি।



ফেসবুকে আমরা
নোটিশ