শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী – ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার : আগামী ১৭ জুন ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ৩য় পর্যায় বাস্তবায়নকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।
শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত এ পরিদর্শনে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত ব্যবস্থা, নিরাপত্তা পরিকল্পনা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।এ সময় কর্মকর্তারা অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, আগামী ১৭ জুন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।



ফেসবুকে আমরা
নোটিশ