শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

মান্ডা ৭১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সোহেল মিথ্যা ধর্ষণ মামলার ফাঁদ পেতে ৪০হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রিয়া চৌধুরী : রাজধানীর মুগদা এলাকার একটি কথিত মিথ্যা ধর্ষণ মামলার ষড়যন্ত্র, চাঁদাবাজির চেষ্টা এবং সেই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক প্রিয়া চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে।সূত্র জানায়, মান্ডা ৭১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী সোহেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে চাপ প্রয়োগ করে তার স্ত্রী চাঁদনীকে দিয়ে চাঁদনীর বড় বোনের জামাইয়ের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়েরের চেষ্টা করেন।অভিযোগ অনুযায়ী, চাঁদনী এ ধরনের মিথ্যা অভিযোগ দিতে রাজি না হলে তার স্বামী শফিকুলকে মারধর করে সোহেল এবং জোর পূর্বে চাঁদনী ও শফিকুল মুগদা থানায় পাঠানো হয়। থানায় গেলে তাদের বিষয়টি সন্দেহ জনক মনে হলে মুগদা থানার ওসি আহসান উল্লাহ চাঁদনীর বক্তব্য রেকর্ড করেন। সেখানে চাঁদনী স্বীকার করেন যে, তাকে জোরপূর্বক মিথ্যা মামলা দায়ের করার চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।এদিকে ভুক্তভোগী পরিচিত হিসাবে ফারুকের অভিযোগ, সোহেল আমাকে দোকান থেকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখানো হয় এবং বলা হয় যে তার শালী গণধর্ষণের অভিযোগ করেছে। যদিও অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। পরবর্তীতে মামলা না দেওয়ার শর্তে ৪০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন ফারুক। বিষয়টি নিয়ে তিনি আইনের আশ্রয় নেন।ঘটনার অনুসন্ধান করে সাংবাদিক প্রিয়া চৌধুরী একটি প্রতিবেদন প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, ওই প্রতিবেদন প্রকাশের পর তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে বস্তি এলাকার কয়েকজন নারীকে ব্যবহার করে শফিকুলকে দিয়ে একটি বিভ্রান্তিকর ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
সাংবাদিক প্রিয়া চৌধুরীর দাবি, সত্য ঘটনা তুলে ধরার কারণেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “আমি শুধু ভুক্তভোগীদের বক্তব্য ও ঘটনার বাস্তবতা তুলে ধরেছি। এর প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।



ফেসবুকে আমরা
নোটিশ