সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

মানব পাচারকারী চক্রের ৩ সদস্য বরিশাল নগর পুলিশের জালে আটক।

বিএমপি মিডিয়া সেল : বিএমপি কাউনিয়া থানার নিখোঁজ জিডি’র সুত্র ধরে কাউনিয়া থানা পুলিশের একটি চৌকস টিম বিএমপি কমিশনার মহোদয়ের দিক-নির্দেশনায় ও উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব রুনা লায়লা এর সার্বিক তত্ত্বাবধানে স্বল্প সময়ের নিবিড় অনুসন্ধানে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ইংরেজি ১৫-০১-২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় ভিকটিম সেতু (১৩) (ছদ্মনাম) কে কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ জনৈক খালেক মিয়ার বাসার ২য় তলা হইতে উদ্ধার করেন।উদ্ধারকৃত ভিকটিম জানায় মানব পাচারকারী একটি চক্র তাকে দিয়ে পতিতা বৃত্তি ও যৌনশোষনের উদ্দেশ্যে দুবাই পাচার করার জন্য ০১-০১-২০২৫ খ্রিঃ দুপুর ০২:৩০ টায় কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ খেয়াঘাট সংলগ্ন জনৈক বেল্লাল হাওলাদার এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে ফুসলাইয়া, ভুল বুঝাইয়া অপহরণ করে প্রথমে কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ দপ্তরখানা এলাকায় জনৈক খালেক মিয়ার বাসার ২য় তলায় আটক রাখে। অতঃপর ০২/০১/২০১৫ তারিখ পাসপোর্ট করার জন্য ঢাকায় নিয়ে নকল ভোটার আইডি কার্ড তৈরি করে। পরবর্তীতে ০৩-০১-২০২৫ তারিখ তাকে ঢাকা থেকে বরিশালে নিয়ে এসে উপরে উল্লেখিত বাসায় আটক রেখে বিভিন্ন ভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করে। পুনরায় ০৫-০১-২০২৫ তারিখ বিবাদীরা ভিকটিমকে ঢাকায় নিয়ে ফিঙ্গার দিয়ে বরিশালে নিয়ে এসে বরিশালের উল্লেখিত ঠিকানায় ভিকটিমকে আটক রাখে।ভিকটিমের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ ১৬-০১-২০২৫ তারিখ রাত্র অনুমান ০২:৩০ টায় কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ দপ্তরখানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত মানব পাচারকারী চক্রের সদস্য, অপহরণকারী
অভিযুক্ত ১) সুইটি (২৭) ২) আল আমিন
(২৮) এবং ৩) জুথি বেগম (২৪) দেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



ফেসবুকে আমরা
নোটিশ