বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ৫

প্রেস বিজ্ঞপ্তি : বিএমপি গোয়েন্দা শাখার এসআই মোঃ রাকিব হোসাইন, সঙ্গীয় এসআই মেহেদী হাসান, এএসআই মোঃ কবির হোসেন, কং আকিদুর রহমান, কং মোঃ সোহেল রানা, কং মোঃ সাইফুল ইসলাম, কং মোঃ মোজাম্মেল গনের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫-০৬-২০২৫ ইং, রাত ০২.৩০ ঘটিকায় কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউপির, ৬নং ওয়ার্ডস্থ চর আবদানী বেলতলা খেয়াঘাট সংলগ্ন, জনৈক শাহ আলম এর দুইতলা বাসার নিচতলার সামনের রুমের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ সাকিব হাওলাদার (২৫), পিতা- মন্টু হাওলাদার, মাতা- সাহিদা বেগম, সাং- বিসিক, ০১নং পোল, বিসিসি ০১নং ওয়ার্ড,২) মোঃ সজল গাজী (৩৬), পিতা কামরুল গাজী, মাতা- কমলা বেগম, সাং- বিসিক, ০১নং পোল, বিসিসি ০১নং ওয়ার্ড, ৩) মোঃ সোহাগ হাওরাদার (৩৮), পিতা- মৃত মাজেদ হাওলাদার, মাতা- মৃত নাজমা বেগম, সাং- বেলতলা খেয়াঘাট, আমানতগঞ্জ, ৬নং ওয়ার্ড, চরবাড়িয়া ইউপি, ৪) তপন হাওলাদার (৩৫), পিতা- ছত্তার হাওলাদার, মাতা- তাছলিমা বেগম, সাং- সাপানিয়া, ৪নং ওয়ার্ড, চরবাড়িয়া ইউপি, ৫) মোঃ সাকিব দিদার (২২), পিতা- আশরাফ আলী, মাতা- মুকুল বেগম, সাং- কাগাশুরা, ৩নং ওয়ার্ড, চরবাড়িয়া ইউপি, সর্ব থানা- কাউনিয়া, জেলা- বরিশালদের হেফাজত হতে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি নীল রংয়ের এয়ারটাইট প্যাকেট এবং ৩,২০০ টাকা উদ্ধার পূর্বক তাদের আটক করেন।



ফেসবুকে আমরা
নোটিশ