শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চৌহালীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাদক কারবারি চাঁদাবাজের কব্জায় গঙ্গানন্দপুর ইউপির আটুলিয়া গ্রাম জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী রক্ষা আদালত সুযোগে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ১৪ (চৌদ্দ) বছরের সাজাপ্রাপ্ত আসামী জহিরুলের, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আরাফাত র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন। মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাইফ উল্লাহ:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৩ জুলাই) মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আয়োজনে মধ্যনগর প্রাথমিক শিক্ষা পরিবার।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জের নির্বাচনী এলাকার সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক
রমারঞ্জন সরকার। সহকারী শিক্ষক আজিমুল ইসলাম ও অজয় কুমার এর যৌথ সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার, মোশাহিদ তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল বলেন, বর্তমান বিএনপি সরকার শিক্ষার উপর গুরত্ব দিয়েছেন। পাশাপাশি আমাদের হাওরাঞ্চলে শিক্ষারমান বৃদ্ধি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাওরে শিক্ষার মান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।



ফেসবুকে আমরা
নোটিশ