বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যৌতুকের দাবিতে মারপিট করে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনায় আলী আকবর হাওলাদার’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন

ভাইরাল ভিডিওতে প্রশংসা, এবার সম্মাননা পেলেন ডা. ইরফান

জেলা প্রতিনিধি:ইমন রহমান : ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. ইরফান মাহমুদের অসুস্থ অবস্থায় অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাঁর এ কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ থাকা সত্ত্বেও ডা. ইরফান মাহমুদ জরুরি বিভাগে আসা রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় সহযোগিতা করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।এ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ডা. ইরফান মাহমুদকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। অদ্য ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকার সময়ে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান।সম্মাননা স্মারক ডা. ইরফান মাহমুদ হাতে পেয়ে বলেন, “একজন চিকিৎসক হিসেবে রোগীর পাশে দাঁড়ানো আমার পেশাগত দায়িত্ব। নিজের অসুস্থতা থাকলেও জরুরি বিভাগে আসা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে দেখি। বিশেষ করে অসহায় ও দরিদ্র রোগীরা যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবসময় আন্তরিক থাকার চেষ্টা করি। মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা আমার কাজকে মূল্যায়ন করে যে সম্মাননা দিয়েছে, তা আমাকে আরও উৎসাহিত করেছে। ভবিষ্যতেও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা করার পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, “চিকিৎসাসেবায় দায়িত্বশীলতা, আন্তরিকতা ও রোগীর প্রতি সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন চিকিৎসকের দায়িত্ব শুধু রোগ নির্ণয় ও চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, রোগীর মানসিক অবস্থার প্রতিও যত্নশীল হওয়া প্রয়োজন। ডা. ইরফান মাহমুদ অসুস্থ অবস্থাতেও রোগীদের সেবা দিয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। একই সঙ্গে তাঁর মানবিক কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়ে সম্মাননা দেওয়ায় মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।”মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানম সম্মাননা স্মারক প্রদান শেষে সাংবাদিকদের জানান, “অসুস্থ অবস্থাতেও অসহায় ও দরিদ্র রোগীদের প্রতি ডা. ইরফান মাহমুদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা আমাদের নজরে এসেছে। তাঁর এই মানবিক উদ্যোগকে উৎসাহিত করতেই মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সমাজে মানুষের পাশে দাঁড়ানোর এমন ইতিবাচক উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করতে চাই।”উক্ত সম্মাননা স্মারক আয়োজনে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান (ইমন), অর্থবিষয়ক সম্পাদক বিবি আয়শা, সদস্য ইশরাত জাহান এবং দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ রাফসান জানি’সহ প্রমূখ।সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাকসুদুর রহমান মুঠোফোনে জানান, অসুস্থ অবস্থায় থেকেও অসহায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. ইরফান মাহমুদকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ চিকিৎসাসেবায় দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ