শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি,স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় এক সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। মঙ্গলবার (১৩ মে) ভোররাতে উপজেলার দামনাশ গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন দামনাশ গ্রামের বাসিন্দা খোকন চন্দ্র (৪০) ও তাঁর স্ত্রী দীপ্তি রানী (৩২)। খোকন চন্দ্র দামনাশ বাজারে একটি জুয়েলারি দোকানের মালিক। বর্তমানে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল খোকনের একতলা পাকা বাড়ির ছাদ বেয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির চারটি কক্ষের তিনটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এসব কক্ষে খোকনের মা, সন্তান ও অন্যান্য স্বজনেরা ছিলেন। এরপর ডাকাতেরা ব্যবসায়ীর শয়নকক্ষে ঢুকে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জাগিয়ে তোলে এবং আলমারি ও সিন্দুকের চাবি দাবি করে।
চাবি না দেওয়ায় ডাকাতেরা দুজনকে কুপিয়ে আহত করে। এরপর ঘরে থাকা সোনা, টাকা- পয়সা ও একটি মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়। আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।খোকনের শ্যালিকা অভিযোগ করে বলেন, ডাকাতেরা বেশ কিছু স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে। তবে খোকনের মা পুষ্পা রানী জানান, তাঁর কক্ষ বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছিল। ছেলের চিৎকার শুনে লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দস্যুতার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিল এবং স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেছে। তবে ঘরের আলমারি ও সিন্দুক অক্ষত পাওয়া গেছে, কোনো লুটপাটের প্রমাণ এখনো মেলেনি। শুধু একটি মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত করছে।



ফেসবুকে আমরা
নোটিশ