রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, বোরহানউদ্দিনে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৫ দাবিতে শিবিরের স্মারকলিপি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে ইবিতে আসছেন তারেক রহমান

বাকেরগঞ্জে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগিরা কুপিয়ে হত্যার পর লাশ পুকুরের পানিতে ফেলা হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের পানি থেকে সুমনকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে (সুমন) মৃত বলে ঘোষণা করেন।নিহত সুমন সিকদার কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে। পেশায় তিনি ভ্যান চালক ছিলেন।বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় রফিক হাওলাদারের ছেলে ও যুবদলের সক্রিয় কর্মী রিগ্যান হাওলাদার, তার সহযোগি মনা তালুকদারসহ অন্যান্যরা আত্মগোপন করেছেন। এরমধ্যে মনা তালুকদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।নিহত সুমনের মা মনোয়ারা বেগম জানিয়েছেন, স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে বসে তার ছেলে সুমনের হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে রিগ্যান ও তার সহযোগি মনা তালুকদারসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে।
পরবর্তীতে সুমনের মৃত্যু নিশ্চিত ভেবে হত্যাকারীরা তাকে (সুমন) ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুরে ফেলে চলে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সুমনের ছেলে তানভীর সিকদার জানায়, কিছুদিন পূর্বে মনা তালুকদার পরকীয়ার সম্পর্ক তার ছোট মা মনি বেগমের ভাগিয়ে নিয়ে যায়। এ নিয়ে তার বাবার (সুমন) সাথে মনার পূর্বশত্রুতা ছিল। সেই সূত্রধরে মনার পক্ষালম্বন করে রিগ্যান ও তার সহযোগিরা এ হামলা চালায়।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওসি আরও জানিয়েছেন, ঘটনার পর পরই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছেন। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ