মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

বাউল শিল্পীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিছেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃগক সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার ও সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, সম্প্রতি দেশের বাউল শিল্পীদের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনার প্রতি বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। বাউল গান ও ভাবধারা বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শিল্পধারার সাধক-শিল্পীদের ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়—এটি আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ, মানবিকতা ও উন্নতচিন্তার ওপর আঘাত। গতকাল মানিকগঞ্জে বাউল শিল্পী ও তাঁদের অনুসারীদের ওপর মব সন্ত্রাস করে যেভাবে হামলা করা হয়েছে, তা এ সভ্য সমাজে একেবারেই অনুচিত। দেশে যা চলছে, একে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্র বলতে আর কিছু নেই। রাষ্ট্র বলতে শুধু জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও জাতিসংঘে বাংলাদেশের নাম আছে। খবর বাপসনিউজ ।বাংলাদেশ গণমুক্তি পার্টি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাই এবং বাউল শিল্পী আবুল হোসেন সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ।একই সঙ্গে বাউল শিল্পী ও সংস্কৃতি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নিকট কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
আমরা বিশ্বাস করি, এদেশের সংস্কৃতি, মানবতা ও সর্বজনীন গণতান্ত্রিক চেতনার শক্তিই সকল অন্ধকারাচ্ছন্ন শক্তিকে পরাজিত করবে। বাউল শিল্পীদের পাশে থেকে তাদের অধিকার, সম্মান ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ গণমুক্তি পার্টি সর্বদা সোচ্চার থাকবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ