বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাউফলে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর বাউফলে বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছেন বেসরকারি শিক্ষকরা। আজ মঙ্গলবার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা পরিবারের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসুচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল,কলেজ ও মাদরাসা) কয়েকশত শিক্ষক-কর্মচারী ওই কর্মসুচিতে অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন, ধানদি কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. হাবিবুল্লাহ , পশ্চিম নওমালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. ইব্রাহিম হাবিব, চরআলগী রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. ফারুক হোসাইন, কর্পূরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি প্রমুখ। বক্তারা বলেন, একজন বেসরকারি শিক্ষককে বাড়িভাড়া ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫শত টাকা এবং উৎসব ভাতা শতকরা চারভাগের একভাগ হারে দেওয়া হচ্ছে। এছাড়াও বেতন স্কেলের বৈষম্য রয়েছে। অথচ একই শিক্ষাক্রমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের চেয়ে বহুগুন বেশি বেতন ভাতা ভোগ করছেন। এতে বেসরকারি শিক্ষকরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। আমরা বর্তমান সরকারের কাছে এই বৈষম্য দূরকরণের দাবি জানাচ্ছি। পরে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজীর কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ