সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করলো ভারতীয় নাগরিক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবক’কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা।রোববার (২৬শে জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডা: শারমিন ফারহানা জেরিন।নিহতের পরিবার সুত্রের বরাতে জানা যায়, রোববার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি বাসিন্দার আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে পরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সীমান্তবর্তী এলাকা উপজেলার শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক আত্বীয়তা রয়েছে। তবে জায়গা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ রয়েছে কি না তা জানা নাই। ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনাটি ঘটে।
এবিষয়ে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালর মর্গে রয়েছে। হত্যাকাণ্ড ঘটনায় জড়িত ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
প্রতিকি ছবি সংযুক্ত করে হবে।



ফেসবুকে আমরা
নোটিশ