বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

বরিশালের উজিরপুরে  নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার 

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিনিধিঃবরিশালের উজিরপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌরসবা ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়কের বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলে ওসি আব্দুস সালাম জানিয়েছেন। বৃদ্ধা আলেয়া বেগম (৬৩) ভিআইপি রোডের মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম স্থানীয়দের বরাতে বলেন, বৃদ্ধার ছেলে ঢাকা চাকুরি করে। দুই মেয়ের বিয়ে হয়েছে। তাই বাসায় একা থাকতেন। বাসার পাশ দিয়ে লোকজন চলাচলের সময় দুগর্ন্ধ পায়। তখন জানালা দিয়ে উকি দিয়ে ঘরে ফ্লোরে বৃদ্ধার লাশ পড়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন। ওসি বলেন, বৃদ্ধার গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিলো। পড়নে কিছু ছিলো না। ধারনা করা হচ্ছে দুই থেকে তিনদিন পূর্বে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাই লাশে পচন ধরেছে। ওসি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বৃদ্ধাকে হত্যা করেছে। কখন, কেন এবং কারা হত্যা করেছে সেই রহস্য উদ্ধারে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধাকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারন বলা যাবে।



ফেসবুকে আমরা
নোটিশ