রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

প্রবাসে থেকেও বোমা হামলার আসামি সাবেক ছাত্রদল নেতা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
ফিনল্যান্ড প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে ৪ঠা আগস্ট সিলেটের চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা হামলার অভিযোগে আটক করা হয়েছে। বুধবার (৩০শে অক্টোবর) রাত ১১টায় তাকে আটক করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। অথচ মুন্না ঘটনার সময় দেশেই ছিলেন না। তিনি দেশে আসেন গত ২৩শে সেপ্টেম্বর।জানা যায়, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে সেখানকার যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে করা আনিত অভিযোগ হলো গত ৪ঠা আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা নিয়ে হামলা চালিয়েছেন। অথচ গত ২৩শে সেপ্টেম্বর মুন্না ফিনল্যান্ড থেকে দেশে ফিরেন। এর আগে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছিলেন।অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন মুন্নার পরিবার। ফিনল্যান্ড প্রবাসী ও সেখানকার বিএনপি নেতা মুন্নার পরিবার অবিলম্বে সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।উল্লেখ্য; সে দীর্ঘদিন যাবত মুন্নার প্রতিবেশি মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ একেএম নজরুল ইসলামের সাথে বাসার রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছিলো। পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় জড়িয়ে গ্রেপ্তার করানো হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ