বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

পুলিশের উপর হামলা, হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে আটক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় পুলিশের উপর হামলা, হত্যাকারী ছিনতাই এবং গণপিটুনির মাধ্যমে হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী হাবিব আলী (২২) কে নওগাঁর আত্রাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৫।
র‌্যাব সূত্রে জানা যায়, ২ জুন দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানাধীন শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাবিবকে গ্রেপ্তারকরা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব নওগাঁর আত্রাই থানার গোয়ালবাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল ২০২৫ তারিখে রাজশাহীর বাগমারা থানার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আমিনুল ইসলাম ওরফে আমিরুল নামের এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে রাজ্জাক প্রামাণিককে হত্যা করে। স্থানীয় জনতা হত্যাকারীকে আটক করে রাখলে, খবর পেয়ে বাগমারা থানা পুলিশ তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সময় উত্তেজিত ১০০০-১২০০ জনের একটি জনতা পুলিশকে লক্ষ্য করে লাঠি ও ইট নিয়ে হামলা চালায় এবং পুলিশের কাছ থেকে আসামী আমিরুল’কে ছিনিয়ে নেয়।
পরে ওই জনতা পরিকল্পিতভাবে আমিনুলকে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এই নারকীয় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনার পরপরই আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান শনাক্তে কাজ করে। এরই ধারাবাহিকতায় গত ২০ মে চট্টগ্রাম থেকে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। এরপর গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করে অবশেষে আজ রাতেই হাবিব আলীকে গ্রেপ্তারকরা হয়। গ্রেপ্তারকৃত হাবিবকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ