রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

পিতার সামনে পুত্রকে নৃশংসভাবে হত্যার প্রধান আসামি রবিনকে গ্রেপ্তার করে র‍্যাব

বায়েজিদ হোসেন,ব্যুরো প্রধান,বগুড়া : গত ২৮/০১/২০২৫ আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় ছিনতাইকৃত মোবাইল ফোনের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে ভিকটিম হৃদয়ের সাথে আসামীদের বিরোধ ও মনোমালিন্যের জের ধরে বগুডা সদর থানাধীন ফুলবাড়ী মধ্যপাড়া নান্নুমতি মাদ্রাসার পুকুর পাড়ে রবিন ও অন্যান্য আসামীরা ভিকটিম হৃদয়কে উপর্যুপরি ধারালো ছুরি দ্বারা বাম উরুতে, পেটের বাম পাশে এবং নিতম্বের বাম পাশে আঘাত করে যা ভিকটিমের পিতা মোহাম্মদ বাবু মিয়া দূর থেকে দেখতে পান। পিতার ডাক চিৎকারে আসামীরা হৃদয়কে রক্তাক্ত অবস্থায় সরিষা ক্ষেতে ফেলে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভিকটিম হাসপাতালে নেওয়ার পরপরই মারা যায়। যার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং ৬৮ তারিখ- ২৮/০১/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। যা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
যার ধারাবাহিকতায় র‍্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়া পিপিএম এর দিকনির্দেশনায় র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিএসসি বগুড়া ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে ডিএমপি এর উত্তরা পূর্ব থানাধীন ০৪ নাম্বার সেক্টর এর ১০ নাম্বার রোডের মাইলেশিয়াম স্কুলের সামনে অভিযান পরিচালনা করে বগুড়া জেলার আলোচিত হৃদয় হত্যাকন্ডের মূল আসামি রবিন(২২) পিতা: আঃ জলিল সাং
ফুলবাড়ি মধ্যপাড়া থানা ও জেলা বগুড়া কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট হতে ০১ টি
মোবাইল ফোন ০১টি সিম ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানার হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ