বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা,চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃচট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে আকাশ দাশ (৩০) নামে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কসাইপাড়ার একটি গলিতে এ ঘটনা ঘটে।নিহত আকাশ দাশ রেয়াজুদ্দিন বাজারে তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের মালিক ছিলেন। স্বজনদের অভিযোগ, দোকানের সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।নিহতের বন্ধু ইমন জানান, রাত ১টার দিকে আকাশ তাকে ফোন করে ডেকে নেন। পরে দু’জনে কসাইপাড়ার একটি গলিতে প্রবেশ করেন। ইমন বলেন, “গলির মুখে আমাকে দাঁড় করিয়ে আকাশ ভেতরে টাকা আনতে যায়। অনেক সময় অপেক্ষার পর ভেতরে গিয়ে দেখি কয়েকজন যুবক মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। তাদের একজন আমার পায়ে ছুরিকাঘাত করে। এদের মধ্যে একজনের নাম জনি বলে চিনেছি।পরবর্তীতে স্থানীয়রা আহত আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”



ফেসবুকে আমরা
নোটিশ