বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

পটুয়াখালীতে চাঁদা দাবি,প্রাণনাশের হুমকিতে আদালতে মামলা

মোঃ রিয়াজুর রহমান,পটুয়াখালী প্রতিনিধি : বদরপুরে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন সদর উপজেলা বদরপুর ইউনিয়নের মোঃ মজিদ হাওলাদার এর ছেলে মোঃ জামাল হাওলাদার (৩৫) পোল্ট্রি ব্যবসায়ী ৷ এ ঘটনায় পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ৪(জুন) ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।মামলা সূত্রে জানা যায় ২(জুন) রোজ সোমবার পটুয়াখালী সদর থানাধীন বদরপুর সংলগ্ন গাজীপুরা বাস স্ট্যান্ড বাজারে পোল্ট্রি ব্যবসায়ী জামাল হাওলাদার এর কাছে সিআর মামলায় তালিকাভুক্ত আসামি ১/বেল্লাল (৩৮) পিতা:ইউনুচ শিকদার সাং,বদরপুর থানা ও জেলা পটুয়াখালী ২/ তানভীর (১৯)পিতা:সিকান্দার মোল্লা সাং,নল-দোয়ানি থানা,দমকি ৩/মিজান(৩৫)পিতা:কালু মল্লিক ৪/মাহতিব(২০) ৫/মাহাবুব সহ অজ্ঞাত ৪/৫ জন আতার্কিত হামলা চালায় ৷
সি আর মামলার বাদি জামাল হাওলাদার জানায় সন্ত্রাসীরা বিগত সময়ে আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে৷ আমি চাঁদা দিতে না পারায় পূর্বে পরিকল্পিতভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন ঘটনাস্থলে থাকাকালীন আসামিরা
দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন।এ সময় ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাথমিক চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ বাদীর দেওয়া অভিযোগ পত্রে সিআর মামলা নম্বর না থাকায় জেলা আইনজীবী জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে জানায় ঈদের ছুটি শেষ কার্য দিবস থাকায় আমরা মামলা নম্বর পাইনি তবে পটুয়াখালী সদর থানায় তদন্তের জন্য কোড আদেশ দিয়েছে ৷ পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা আদালতের এরকম কোন আদেশ পায়নি তবে আদালতের আদেশ আসলে সঠিক তদন্ত করে দোষীকে আইনে আওতায় আনা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ