মোঃ মাইনুদ্দিন শিকদার,গাজীপুর : গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন হক মেডিকেল মাদ্রাসার ছাত্র ও কোনাবাড়ি থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ৯ নং ওয়ার্ড বাসিন্দা মোঃ সাইদুল ইসলাম মান্নানের একমাত্র পুত্র সন্তান মোঃ আব্দুর রহমান (১০)গতকাল ২৮/১০/২০২৫ ইং রোজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৫ টার দিকে উক্ত মাদ্রাসা থেকে নিখোঁজ রয়েছেন। সাইদুল ইসলাম মান্নানের একমাত্র পুত্র সন্তান হারিয়ে দিশেহারা পরিবারবর্গ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও নিখোঁজ আব্দুর রহমানের কোন সন্ধান পাওয়া যায়নি। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি হারিয়ে যাওয়া আব্দুর রহমানের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন তাহলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ করা হলো মোবাইলঃ০১৭১১২৬৭৩০১অথবা০১৭৫৫৫০২২৯৫