বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

নারীর গলা কেটে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‌্যাব।র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর সম্মিলিত একটি আভিযানিক দল গত ১৬ আগস্ট ২০২৫ ইং তারিখ ২০৪০ ঘটিকার সময় ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন তিমিরকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নারীকে গলা কেটে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্ত নিরব@নাজিম(৪২), পিতা-চান্দু খা, সাং-খান বাড়ী (রামকেশর), থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা’কে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, ভিকটিম সাবিনা আক্তার লাকি (৪২) গত ০৮/০৮/২৫ ইং সকাল ১০.০০ ঘটিকার সময় তার তিনজন শিশু কন্যাকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ভিকটিমের পরিবার খোঁজাখোঁজি করেও কোন সন্ধান পায় না। পরবর্তীতে, ১৩/০৮/২৫ তারিখ সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সওজ শিমরাইল শাখা, চিটাগাং রোড সংলগ্ন কলোনীর ভিতর ভিকটিমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এসময় সাথে তার তিনজন কন্যা সন্তান ছিল। ভিকটিমের শিশু কন্যারা জানায় যে, গত ০৮/০৮/২৫ ইং তারিখে তাদের তিন বোনকে নিয়ে ভিকটিম উক্ত স্থানে অভিযুক্ত নিরব@নাজিম এর ভাড়া বাসায় যায়। গত ১৩/০৮/২৫ ইং তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় অভিযুক্ত ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যায়। ভিকটিমের কন্যাদের ডাক-চিকৎকারে আশে-পাশের লোকজন দরজা খুলে দিয়ে ঘরে প্রবেশ করলে ভিকটিমের গলা কাটা মৃত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়।
উল্লেখিত ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি র‌্যাবের নজরে আসলে হত্যাকান্ডে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে, র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে বরিশাল জেলার কোতয়ালী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ