বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

নারায়নগঞ্জে নৈশ প্রহরীকে নৃশংসভাবে হত্যার ঘটনার অভিযুক্তকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে র‍্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন বলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর নৈশ প্রহরী আবু হানিফ হত্যা মামলার পলাতক এজাহার নামীয় অভিযুক্ত অপু (২৫) পিতা- হিরা, সাং-নারায়ণগঞ্জ (মহসিন ক্লাবের গলি), থানা ও জেলা নারায়ণগঞ্জ’কে মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরনে জানা যায়, ভিকটিমের ভাই মোঃ হযরত আলী এই মামলা বাদী। গত ইং ২০/১০/২০২৫ তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময় শিশু সানজিদা (১০), পিতা-বাহার, মাতা-আকলিমা বেগম, সাং-টনকি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-ডন চেম্বার মোবারক ভিলার ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অপরাপর এজাহার নামীয় বিবাদীসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন লোক নৈশ প্রহরী আবু হানিফ (৩০), পিতা-আবুল কালাম, মাতা-পারুল বেগম, স্থায়ী সাং-খোন্তাকাটা, থানা- শরণখোলা, জেলা-বাগেরহাট, বর্তমানে-খানপুর, জিতু ভিলার নিরাপত্তা প্রহরী, থানা ও জেলা-নারায়নগঞ্জকে তার বর্তমান ঠিকানা জিতু ভিলা হতে গত ইং ২০/১০/২০২৫ তারিখ আনুমানিক সকাল ১২.০০ ঘটিকার দিকে অভিযুক্ত অভি, অপু, রাহাতগণ বাসা থেকে ডেকে নিয়ে প্রথমে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নারায়নগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে ডেকে নিয়ে মারধর করে। আনুমানিক ১২.৩০ ঘটিকার দিকে সেখান থেকে তাকে নারায়নগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সামনে জোড়া ট্যাংকির মাঠের মধ্যে নিয়ে গেলে সেখানে আরো অজ্ঞাতনামা উশৃঙ্খল জনতা জড়ো হয় সেখানেও তাকে মারধর করা হয়। সর্বশেষ দুপুর ০১.৩০ ঘটিকার দিকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে অটোতে করে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে বাউন্ডারী করা খালি জায়গায় নিয়ে এজাহার নামীয় বিবাদীসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন বিবাদী তাকে ইট দিয়ে এলো পাথারী মারধর, কিল, ঘুষি, লাথি মেরে আবু হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করলে তার অবস্থা গুরুতর হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গত ২০/১০/২০২৫ খ্রিঃ তারিখ বেলা ১৫.০০ ঘটিকায় খানপুর জেনারেল চাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০/১০/২০১৫ খ্রিঃ তারিখ রাত ২০.০০ ঘটিকায় আবু হানিফ (৩০) মৃত্যুবরন করেন। পরবর্তীতে থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত দেহ মর্গে প্রেরণ করেন। ঘটনা সংক্রান্তে বাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।



ফেসবুকে আমরা
নোটিশ