শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিকদার আবাসিক হোটেলে জমজমাট মাদক ব্যবসা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। চৌহালীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাদক কারবারি চাঁদাবাজের কব্জায় গঙ্গানন্দপুর ইউপির আটুলিয়া গ্রাম জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী রক্ষা আদালত সুযোগে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ১৪ (চৌদ্দ) বছরের সাজাপ্রাপ্ত আসামী জহিরুলের, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আরাফাত র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন। মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ

নবীনগর প্রেসক্লাবের সভাপতিকে বরণ করলেন জেলার সাংবাদিকবৃন্দ

শফিকুল ইসলাম বাদল,(ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নবীনগর প্রেসক্লাব কার্যকরী কমিটির নির্বাচনে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ওপাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম বাদল আজ রবিবার ( ১৬/০২)ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বাহার মোল্লা সাবেক সভাপতি মোঃ আরজু মিয়াসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন । ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্যে হলুদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে নবীনগর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দরা কার্যকর ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। নবনির্বাচিত নবীনগর প্রেসক্লাবে সভাপতি শান্তি নবীনগরের সাংবাদিকদের জীবন মান উন্নয়নে,স্বাস্থ্য ও আইনি সেবা নিশ্চিতসহ হলুদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্ছার এবং সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি,তথ্য প্রযুক্তি সম্পাদক মোজ্জামেল চৌধুরী, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ,সাংবাদিক শাজাহান সাজু প্রমুখ।



ফেসবুকে আমরা
নোটিশ