বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

নওগাঁয় সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর স্মরণসভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তারিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুকে স্মরণে নওগাঁয় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর নওগাঁ শহরের মুক্তির মোড়ের পার্কভিউ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন চ্যানেল এস-এর সিনিয়র জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান অন্তর।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ হাসান তুহিন। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব রবিউল ইসলাম, জেলা টেলিভিশন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ফোরামের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিনিধি সাদেকুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি রিফাত হোসেন সবুজ, জেলা মোফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন এখন টিভির জেলা প্রতিনিধি আব্বাস আলি, এশিয়ান টিভির প্রতিনিধি রাশেদুল হক, এসএ টিভির প্রতিনিধি এম আর রাজ, দৈনিক সাত মাথা পত্রিকার প্রতিনিধি ইয়াসিন আলি, তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মান্নান হোসেন, সি এন বাংলা টিভির প্রতিনিধি সজিব হোসেন, বাংলাদেশ সমচার পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান নাদু, মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ)-এর সভাপতি উত্তম সরকার, রোভার স্কাউট নওগাঁ সদর উপজেলার টিম লিডার ফরিদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক শিবলীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মুফতি আলাউদ্দিন দোয়া পরিচালনা করেন।



ফেসবুকে আমরা
নোটিশ