বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

ধামইরহাটে মোটরসাইকেল – ভ্যান মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল ৩০ অক্টোবর বৃহঃবার রাত ৮টার দিকে ধামইরহাট- জয়পুরহাট মহাসড়কের হরিতকিডাঙ্গা গ্রামের পশ্চিমে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিহত হাবিব(২২) উত্তর চকরহমত গ্রামের ইয়াছিনের ছেলে।হাবিব ধামইরহাটে কসমেটিকের দোকান করতো। অপর মোটরসাইকেল  আরোহী সাতানা গ্রামের নুর ইসলামের ছেলে আবু মুসা(২৬) গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।   ভ্যানের আরোহী রামপ্রসাদ গ্রামের সাহেব আলীর ছেলে মুরাদ(৩৮) ও ভ্যান চালক আঙ্গরত গ্রামের আঃ গফুরের ছেলে ইউনুস (৬০) বলেন, “ভ্যানযোগে হরিতকি ডাঙ্গা থেকে বাড়ি যাবার পথে সামনে থেকে একটি মোটরসাইকেল  আরেকটি  মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ভ্যানের সঙ্গে দুর্ঘটনা ঘটে। আহত ভ্যান চালক ইউনুস  ও আরোহী  মুরাদ ধামইরহাট হাসপাতালে  চিকিৎসাধীন আছে। 



ফেসবুকে আমরা
নোটিশ