শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

ধর্ষকদের ফাঁসির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই” শ্লোগাণে সারাদেশের সকল ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা।এ সময় ধর্ষকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ার শপথ নিয়ে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহŸায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহŸায়ক মাহিন খান, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রিনা, বিজয় নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী রাহাত আলী, শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহিনুল হক প্রমুখ।প্রায় ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নিশ্চুপ। স্বরাষ্ট্র উপদেষ্টা নিরব, আইন উপদেষ্টা নিরব। কিন্তু আমরা শিক্ষার্থীরা সরব রয়েছি। আমাদের দাবী দ্রæততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষ করে ধর্ষকদেও ফাঁসি দিতে হবে। আর সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে জুলাইয়ের মতো শিক্ষার্থীরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন শিক্ষার্থীরা। সমাবেশে আগত শিক্ষার্থীরা মাগুড়ায় নিজ পরিবারে ধর্ষণের শিকার শিশু আসিয়ার ধর্ষকদের দ্রæত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কারের দাবী জানান বর্তমান উপদেষ্টা মন্ডলের নিকট। আর এতে ব্যর্থ হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। এ সময় শিক্ষার্থীদের ‘তুমি কে, আমি কে-আসিয়া আসিয়া, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকদের ফাঁসি চাই’ ইত্যাদি শ্লোগাণ দিতে দেখা যায়।এর আগে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সামনে একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিলিত হন সাধারন শিক্ষার্থীরা।



ফেসবুকে আমরা
নোটিশ