রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ , জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে,২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে স্মারকলিপি প্রদান করেন নির্বাহী কর্মকর্তা কাছে। সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুজ্জামানের সঞ্চালনায় সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলীর নেতৃত্বে মাদ্রাসাসহ সমমানের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করে। শিক্ষক শিক্ষিকাবৃন্দ স্মারকলিপি তে বলেন, দেশ ও জনগণের উন্নয়নের অদম্য অগ্রযাত্রায় শিক্ষা প্রসারে আমরা কাজ করে আসছি । তবু কেন বৈষম্যের শিকার হচ্ছি । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করতে হবে। শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে ।সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি চাই । অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা , শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপিতে উল্লেখিত চারটি দাবি দ্রুত মেনে নিয়ে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।