শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু

দুর্গাপূজায় উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি- রপ্তানি

লালমনিরহাট প্রকিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিক থাকবে। ভারতীয় চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।শনিবার সন্ধ্যায় বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট স্থলবন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এই তিনটি সংস্থা মিলে সিদ্ধান্ত গ্রহণ করে যে, আগামী ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে এ সময় বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে। তবে আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট বলেন, আমাদের পাসপোর্টধারী যাত্রী পারাপারের কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের অফিস খোলা থাকবে ও দপ্তরের দাপ্তরিক কাজ চলবে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক আহসান হাবীব সরকার পলাশ বলেন, দূর্গাপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, সরকারি ছুটির দিন ব্যতীত বুড়িমারী স্থলবন্দরের অভ্যন্তরের আমাদের সব কার্যক্রম চলমান থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ