শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আজিম হাওলাদারের, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল ও র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা মহানগরের মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুরের ভান্ডারিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আজিম হাওলাদার (৩১), পিতা- মোঃ ইসলাম @ ইসমাইল, সাং- উত্তর শিয়ালকাঠি, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ আজিম হাওলাদার এর বিরুদ্ধে পিরোজপুরের ভান্ডারিয়া থানার মামলা নং-১০, তারিখ- ১৭ মে ২০০৮ইং, ধারা-৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩), জিআর নং-৭২/২০০৮ অনুযায়ী মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়, বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। ওয়ারেন্টটি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় জারি আছে।
অপরাধী অত্যন্ত চতুরতার সাথে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। কিন্তু র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ