বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

তোমার প্রতীক্ষায় বাংলাদেশ প্রতিপাদ্যে ফুলছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত ‎

গাইবান্ধা প্রতিনিধি : ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৮ অক্টোবর) গাইবান্ধার ফুলছড়িতে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে উদযাপিত হয়েছে। “তোমার প্রতীক্ষায় বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।‎এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে দিনটি উদযাপনের পর সারাদেশের মতো ফুলছড়ি উপজেলাতেও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা যুবদল নেতৃবৃন্দ। বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়ার সঞ্চালনায় ও আহ্বায়ক নজরুল ইসলাম নান্টুর নেতৃত্বে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।‎পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা-৫) আসনের মনোনয়ন প্রত্যাশী মাহমুদুননবী টিটুল।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও একই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নয়ন প্রধান।
‎‎এছাড়াও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান,গাইবান্ধা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ প্রামান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সরকার, যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী।‎দিনব্যাপী এই কর্মসূচি উৎসবের আবহ তৈরি করে পুরো ফুলছড়ি উপজেলাজুড়ে। তৃণমূলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনটি এক মিলনমেলায় পরিণত হয়।



ফেসবুকে আমরা
নোটিশ