মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

তেরখাদা উপজেলা বিএনপির উঠান বৈঠকে পারভেজ মল্লিক

তেরখাদা প্রতিনিধিঃ খুলনা-০৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের বার বার নির্বাচিত সাবেক সভাপতি, বিশিষ্ট বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেছেন,
বিএনপি হলো জনগণের দল। এ দল সবসময় মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের সার্বিক উন্নয়ন হবে, মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা।”
তিনি আরও বলেন, আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই—যেখানে মানুষ থাকবে স্বাধীন, কর্মসংস্থান বাড়বে, কৃষক পাবে ন্যায্য মূল্য, তরুণ প্রজন্ম পাবে কাজের সুযোগ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
বিএনপি নেতা পারভেজ মল্লিক মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: রবিউল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ,তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা দেলোয়ার হোসেন দিলু, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, তেরখাদা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক গোলজার আলম, ইউনিয়ন বিএনপি নেতা আবু খায়ের,তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক ক্ষুদ্র ও কুঠির শিল্প সম্পাদক শেখ লালিম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো: আজিজ, চৌধুরী সবুজ, জুয়েল, এনামুল শেখ, আসাবুর রহমান, বাবু চৌধুরী, সাবু শেখ, সোহেল, ছাত্র নেতা মো: জিহাদ শেখ প্রমুখ।



ফেসবুকে আমরা
নোটিশ