নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৫ মে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভূমি মেলার উদ্বোধন করেন, তেরখাদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ তাহিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন’। পরে এক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।