মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেরখাদায় ভোটার নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান

তেরখাদা প্রতিনিধঃ আজ শনিবার সকাল ৯টার দিকে তেরখাদা উপজেলার জুনারী সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাঙ্গনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে তেরখাদা উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়াজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার আঞ্চলিক নির্বাচন অফিসার(খুলনা অঞ্চল) মোঃ হুমায়ুন কবির, খুলনা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ, উপজেলা নিবাহী অফিসার (অঃ দাঃ) আঁখি শেখ ও তেরখাদা থানার ওসি(তদন্ত) মোঃ জেল্লাল হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন অফিসার মুমতাহেনা, প্রধান শিক্ষক মোক্তেদা আক্তার লুচি, বিশিষ্ট সমাজসেবক কে এম আলী মাসুম। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ভোটার নিবন্ধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ দিনে প্রায় ৪শতাধিক ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ