সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

তেরখাদায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপণী,পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪ জানুয়ারি বিকেল ৪টার দিকে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ আঁখি শেখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রিয়াংকর কুন্ডু, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হানিফ সিকদার, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান । অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন কলেজ, স্কুল এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। এ মেলায় তেরখাদা উপজেলার ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা।



ফেসবুকে আমরা
নোটিশ