বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার। রানীশংকৈলে শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া-মিলাদ ও খাদ্য বিতরণ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব-৮ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। ঈদ-উল-আযহা উপলক্ষে পিরোজপুর পৌর পশুর হাটে কন্ট্রোল রুম ও জাল টাকা সনাক্তকরণের মেশিন স্থাপন,পশুর হাট পরিদর্শন করে র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পন ভয়ানক মাদকের কারবার ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা এবং খুন, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ সর্বমোট ১৮ টি মামলার দুর্ধর্ষ অভিযুক্ত লিটন র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার র‍্যাব-৮ এর অভিযানে মরণঘাতী আগ্নেয়াস্ত্র বিদেশি পেন গান উদ্ধার র‌্যাব-৮ কর্তৃক কাউখালি থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক একজন ডাকাত সদস্য গ্রেফতার বরগুনা পাথরঘাটায় হত্যা মামলার পলাতক অভিযুক্ত বেলায়েত’কে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার।

ভয়ানক মাদকের কারবার ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, বরিশাল এর একটি চৌকষ আভিযানিক দল ২৪ মে ২০২৬ তারিখ দুপুরে বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানাধীন সাগরদি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১। সিদ্দিকুর রহমান @ জুয়েল, ২। বিশ্বজিৎ কুমার দাস, ৩। মোঃ জাহিদুল ইসলাম, ৪। মোঃ লাল্টু মিয়া নামক ০৪ জনকে গ্রেফতার করে।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন ২৩ নং ওয়ার্ডের দক্ষিন সাগরদি এলাকায় এক ব্যক্তি ডিমের ব্যবসার আড়ালে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করে। সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে আভিযানিক দলটি উল্লেখিত স্থানে পৌঁছে আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো তথ্যমতে অভিযুক্ত সিদ্দিকুর রহমান @ জুয়েল এর ভাড়া বাড়ির চৌকির নিচ হতে ০৪ টি বাজার করা ব্যাগের ভিতর থেকে ৩১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে। পরবর্তীতে, গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে বরিশাল মহানগরের কোতয়ালি থানায় মাদকের নিয়মিত মামলা করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশালের এধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।



ফেসবুকে আমরা
নোটিশ