রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

টিকিট ছাড়া ভ্রমণ, ছাত্র পরিচয়দানকারী ৮ যাত্রীকে জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়ায় বিনা টিকিটে ভ্রমণ এবং ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে অসদাচরণের অভিযোগে ৮ ছাত্র পরিচয়দানকারী যাত্রীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
রোমান আহমদ জানান, শনিবার দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে বেশ কয়েকজন যাত্রী ওঠেন।
ট্রেনটি কুলাউড়ার কাছাকাছি আসার পর ট্রেনের টিটিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে উঠা ৮ জন যাত্রীর কাছে টিকিট দেখতে চান। এতেই টিটিইর সঙ্গে তাদের বাধে বিপত্তি।
রোমান আহমদ আরও জানান, ট্রেনের টিটিই তাদের কাছে টিকিট দেখতে চাইলে টিকিট নাই দাবি করে তারা ছাত্রসহ বিভিন্ন পরিচয় দেয় যা সন্দেহজনক ছিলো। একপর্যায়ে টিটিইর সঙ্গে অসদাচরণও করে তারা।

পরে টিটিই বিষয়টি কুলাউড়া রেলস্টেশনে জানালে ট্রেনটি কুলাউড়ায় আসার পর ওই ৮ জনকে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে ১ হাজার ৩ শত ৬০ টাকা জরিমানা করা হয়। পরে টিটিইর কাছে তারা দুঃখপ্রকাশ করলে জরিমানার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় ওই ৮ যাত্রীকে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়।



ফেসবুকে আমরা
নোটিশ