টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল জেলার কৃষি ও কৃষি জমি বাঁচতে ব্লক ইটের বিকল্প কিছু নেই, সরকারি সকল কাজে ব্লক ইটের ব্যাবহার বাধ্যতামুলক করতে হবে।আবাসন ও উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজে বহুল ব্যবহৃত ভাটা ইটের বদলে ব্লক ইট ব্যবহার করার মাধ্যমে ৩০ শতাংশ খরচ কমানো সম্ভব।
ভাটা ইটের ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে এবং বাস্তবায়ন করতে ইটের জায়গায় ব্লকের ব্যবহার বাড়ানো প্রয়োজন।
নদী বান্ধব সার্বিকভাবে বন রক্ষার্থে, কৃষিবান্ধব, পরিবেশবান্ধব, ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগসহনীয় সহ টেকসই, ওজনে হালকা, দীর্ঘস্থায়ী, সহজ নির্মাণ, উন্নত মানের ফিনিশং কম অপচয়, আগুন ও লবণাক্ততা প্রতিরোধী। ব্লক ইট ব্যবহারের ক্ষেত্রে ড্রেসিংয়ের দরকার হয় না, ফলে নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা যায়। পরিবেশ রক্ষায় ইটের বদলে ব্লক ব্যবহার জরুরি।
নির্মাণকাজের মূল কাঠামোতে ড্রিল করা ছাড়াই ব্লক ইটে বৈদ্যুতিক তার ও স্যানিটারি পাইপ প্রবেশ করানো সম্ভব। ব্লক অগ্নি-প্রতিরোধক হয় এবং স্যাঁতস্যাঁতে ভাব, ফাঙ্গাস ও লবণাক্ততার মতো সমস্যা হয় না।
পাশাপাশি শৈল্পিক বিভিন্ন ডিজাইনের এ ব্লকগুলো অত্যন্ত শক্তিশালী ও টেকসই হয়।
সুশীল সমাজের জনতারা জানান, আর লাল ইট ও ভাটা পরিবেশ, রাষ্ট্র ও দেশ শ্রমিকের জন্য ক্ষতিকর। তাই লাল ইট বা ভাটার ইট না ব্যবহার করাই উত্তম। যা ভবিষ্যৎ জেনারেশনকে বাঁচতে সহযোগিতা করবে।
পরিবেশে অধিদপ্তর টঙ্গাইলের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ জানান, জেলায় ব্লক ইট কারখানা হিসেবে এই মুহূর্তে বলতে পাচ্ছি না, পরে জানাচ্ছি।