শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চৌহালীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাদক কারবারি চাঁদাবাজের কব্জায় গঙ্গানন্দপুর ইউপির আটুলিয়া গ্রাম জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী রক্ষা আদালত সুযোগে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ১৪ (চৌদ্দ) বছরের সাজাপ্রাপ্ত আসামী জহিরুলের, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আরাফাত র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন। মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন।

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা ভূঁইয়া বাড়ির মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় এবং লন্ডন প্রবাসী নাছির উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে
এলাকার অসহায় ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহীম।সাবেক ছাত্রনেতা মো. লিটন ভূঁইয়ার সভাপতিত্বে ও জামায়াত নেতা মো: জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. মজিবুর রহমান, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশারফ হোসেন ওপেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. আফতাবুদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সহকারী বায়তুলমাল সম্পাদক মো. আমীর হোসেন, মো. হুমায়ুন কবির ও আমিন ভূঁইয়া প্রমুখ। এসময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে তিনি সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদেরও সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।বক্তারা আরও বলেন, মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় প্রতিবছরের মতো এবারও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবাই নাসির উদ্দিন ভূঁইয়ার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।



ফেসবুকে আমরা
নোটিশ