বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান দুই আসামি ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে র‍্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শান্তি শৃংখলা রক্ষায় বিভিন্ন ধরণের সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত চাঞ্চল্যকর ঘটনা, বিশেষ করে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন আলোচিত ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করার ক্ষেত্রে র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গত ১৬-০৭-২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:৪০ ঘটিকার সময় পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদপুর থানাধীন চাঁদউদ্যান এলাকায় অভিযুক্ত মোঃ মোশারফ হোসেন (২৬), পিতা-মোস্তফা, সাং-পাঙ্গাশিয়া, থানা-লালমোহন, জেলা-ভোলা, এবং মোঃ রিপন (২৪), পিতা-শাহাবুদ্দিন, সাং-নুরাবাদ, থানা-দুলারহাট, জেলা-ভোলাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন পূর্বপরিকল্পিত ভাবে ভিকটিম আল-আমিন (২৮), পিতা-মোঃ রিপন সর্দার, সাং-হাটুরিয়া বাগানবাড়ী, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর, এ/পি-বাসা নং-৮/৯, খালপাড়. চাঁন মিয়া হাউজিং, থানা-মোহাম্মদপুর, ঢাকা এর উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে উল্লেখিত অভিযুক্ত ২ জন অপরাপর অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা ধারালো সামুরাই (চাপাতি ধরনের অস্ত্র) দ্বারা ভিকটিম আল-আমিন (২৮) এর ডান পায়ের হাটুর পেছনের রগ কেটে দেয় এবং ডান হাতে বৃদ্ধাঙ্গুলের গোড়া কেটে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার কিছুক্ষন পরই অতিরিক্ত রক্তক্ষরনের ফলে ভিকটিম আল-আমিন (২৮) মৃত্যবরন করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে ডিএমপি মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই উল্লেখিত ২ অভিযুক্ত ভোলা জেলায় এসে আতœগোপন করলে র‌্যাব-৮, ভোলা ক্যাম্প এবং র‌্যাব-২, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গত ১৮-০৭-২০২৫ ইং তারিখ ভোলা জেলার চরফ্যাশন থানাধীন বেতুয়া লঞ্চঘাট এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত অপরাপর অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম-ঠিকানা উদঘাটন পূর্বক তাদের গ্রেফতারের জন্য র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাস নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ