বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তীতে এমন তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অভিযানে এক নারীকে আটক করা হলেও পালিয়ে যায় তার স্বামী।আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকার হাবিবুর রহমান হাবুর স্ত্রী চাঁদনী বেগম এবং পলাতক হাবিবুর রহমান হাবু একই এলাকার আব্দুল হামিদ গুধুর ছেলে।এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক ইমরুল হাসান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর গ্রামে চাঁদনী ও হাবিবুর দম্পত্তির ভাড়াকৃত বাসায় বুধবার বিকাল সাড়ে ৫টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১১ কেজি গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক করা হয় মাদক ব্যবসায়ী চাঁদনী বেগমকে। তবে অভিযানের সময় তার স্বামী হাবিবুর রহমান হাবু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চাঁদনী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আটককৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৯(খ)/৪১ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানান উপপরিচালক।



ফেসবুকে আমরা
নোটিশ