সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জে বিকাশ কোম্পানীর কর্মী আব্দুল অহাবের সড়ক দূর্ঘটনাজনিত কারণে বাড়ি ফেরা হলো না। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় গরু বোঝাই একটি ভূটভূটির সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। বিকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অহাব (২৩) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাশ কোম্পানির প্রতিনিধি আব্দুল ওহাব কাজ শেষে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে মটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এমন সময় দুপুর আড়াইটার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়েকের কেয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভুটভুটির সাথে মুখামুখি সংঘর্ষ হলে মটরসাইকেল থেকে মহাসড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন অহাব। পরে শিবগঞ্জ থানায় খবর দেয় এলাকাবাসী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনার পরপরই ভুটভুটি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ভুটভুটি চালককে সনাক্ত করে আটকের প্রক্রিয়া চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।



ফেসবুকে আমরা
নোটিশ