শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রæতার জেরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) ভোররাত থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকার মর্দানার আইয়ুব বাজারে এই ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটালে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর থেকে এখন পর্যন্ত এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্নসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ককটেল বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন হওয়া যুবক শিবগঞ্জ মর্দানা এলাকার বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে রবিউল ইসলাম (৩৫) এবং গুরুতর আহতরা হলেন মর্দানা মহল্লার কেটু মড়লের ছেলে আমিনুল হক (৩৫) ও বিরাহিমপুর মহল্লার জোবদুলের ছেলে বাবু (৩৪)।

এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্যের পূর্ব শত্রæতার জেরে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম সমর্থিত আব্দুল হক গ্রæপ ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল সমর্থিত ইসমাইল গ্রæপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটায়। বিষ্ফোরণে রবিউলের ডান হাতের কব্জি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর আহত হয় আমিনুল ও বাবু। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মূলত: পূর্ব শত্রæতার জেরেই আধিপত্য বিস্তারে জেম সমর্থক ইসমাইল গ্রæপ ও সালাম সমর্থক আব্দুল গ্রæপ সংঘর্ষে জড়িয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হলেও একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও এলাকা শান্ত রয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ