মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

চাঁপাইনবাবগঞ্জে ইমামকে পূনর্বহালের দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ নিমগাছি দারুল উলুম জেসামিয়া মাদ্রাসার শিক্ষক ইমাম আব্দুল আজিজকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় মুসল্লী ও গ্রামবাসী। রবিবার দুপুরে পৌর এলাকার ফুলবাগান নতুনপাড়ায় মাদ্রাসার সামনে এই মানববন্ধনের আয়োজন করেন শংকরবাটি চারতলা জামে মসজিদের মুসল্লীরা। এ সময় বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগ তুলে মাদ্রাসার প্রিন্সিপাল মাহবুবুর রহমানের পদত্যাগসহ ইমাম আব্দুল আজিজকে পূনর্বহালের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মিন্টু, মানিক, আশরাফুল হক, নূর-আলম, শামিম ইসলাম, আনজার আলী, মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, শংকরবাটি চারতলা জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ একই সাথে দীর্ঘদিন ধরে নিমগাছি দারুল উলুম জেসামিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে সম্মানের সহিত দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতসহ নিজের অনিয়ম-দূর্নীতি ঢাকতেই হঠাৎ করে কোন কারণ ছাড়াই অনৈতিক ও অবৈধভাবে তাকে অপসারণ করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান। এছাড়াও আরও তিন শিক্ষককে একইভাবে সরিয়েছেন প্রিন্সিপাল মাহবুবুর রহমান। আর তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক ইমাম আব্দুল আজিজসহ অন্য শিক্ষকদের পূনর্বহালসহ প্রিন্সিপাল মাহবুবুর রহমানের অপসারণের দাবী জানান মানববন্ধনে আগত মুসল্লী ও এলাকাবাসী।



ফেসবুকে আমরা
নোটিশ